রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাবা প্রসেনজিৎ নন, ছেলে মিশুকের অনুপ্রেরণা অন্য কেউ

বাকি পাঁচজন ছেলেমেয়ের মতো তার কাছেও তিনি যেন আকাশের তারা। তাকে একবার ছুঁতে পারলেই কেল্লাফতে! ত্রিশানজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশার দেখা পেয়ে সে আনন্দে আত্মহারা।

মনে হতেই পারে, যার বাবা নিজেই সুপারস্টার, তারও কি এমন মনে হয়? হ্যাঁ হয়। তা আরও বেশি বোঝা গেল ত্রিশানজিতের এই পোস্টে। যদিও ইন্ডাস্ট্রিতে ওর পরিচয় মিশুক নামেই। সেই নামে বাদশাও শুভেচ্ছা জানালেন তাকে।

বাদশার সই পেয়ে খুশি মিশুকও। কিং খান লিখে দিলেন, ‘মিশুককে অনেক শুভেচ্ছা। ভালোবাসা।’ সব শেষে বাদশার সই। যা পেয়ে ভীষণ খুশি তারকাপুত্র। এতদিন অনেকেই জানতেন মিশুক মেসি ভক্ত। তাই তো তার বাড়ির পুজোর ঘরেও মেসির ছবি টাঙানো। কিন্তু সে যে শাহরুখেরও ভক্ত, তা জানা ছিল না অনেকেরই। সেই গোপন রহস্যও ফাঁস হলো বৃহস্পতিবার।

শুধুই ছবি আর সই নয়। মিশুক যে সত্যিই শাহরুখ ভক্ত, তার প্রমাণ হিসাবে সকলের সঙ্গে শেয়ার করলেন একটি ছোট্ট ভিডিও। যেখানে দু’হাত খুলে শাহরুখের চেনা ভঙ্গিমায় পোজ দিতে দেখা গেল তাকে। সেই ভিডিওর নিচে মিশুক লেখে ‘আমার অনুপ্রেরণা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com