শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

আজ মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত: খন্দকার মোশাররফ হোসেন

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘স্বাধীনতার ৫১ বছর পাড়ি দিয়েছি আমরা। কিন্তু দুঃখের বিষয় মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, শহীদদের যে স্বপ্ন ছিল- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, মানবিক মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা পাবে, দেশের মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে। আজ মুক্তিযুদ্ধের সেই চেতনা সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত।’

মহান বিজয় দিবসে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকের এই বিজয় দিবসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ১০ দফা দিয়েছি, সেই ১০ দফা বাস্তবায়নে এ দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে এ দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।’

বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ঘটনার পর সারা দেশের মানুষ বিক্ষুব্ধ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বীর মুক্তিযোদ্ধা, তাকেও কারাগারে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com