শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

গাজীপুরে বদ্ধ ঘরে মিললো দম্পতির মরদেহ

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফ্ল্যাটে আগুন লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ভোর সাড়ে পাঁচটার দিকে কোনাবাড়ির সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী জেলার ডাঙ্গারহাট গ্রামের শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার।

পুলিশ জানায়, কোনাবাড়ী থানার শুকুর শিকদারের ৬ তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন এই দম্পতি। ভোরের দিকে ভবনের দারোয়ান ওই ফ্ল্যাটে ধোঁয়া দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডাকতে থাকেন।

পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে স্ত্রী ও মেঝেতে পড়ে থাকা স্বামীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com