শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ থেকে এই তথ্য জানানো হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৯,১১২ পিস ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন, ২৫ কেজি ৬২৪ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।