বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য হওয়া আসনে নির্বাচনে ১ ফেব্রুয়ারি

জাতীয় সংসদ থেকে বিএনপি সাংসদদের পদত্যাগ করায় শূন্য হওয়া ৫টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

আজ সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সভা শুরু হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি।

এর আগে, গত ১০ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বিএনপির সাতজন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com