বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সমৃদ্ধ দেশ গঠনে দরকার মেধার সর্বোত্তম ব্যবহার : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সমৃদ্ধ দেশ গঠনে মেধার সর্বোত্তম ব্যবহার ও বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করা দরকার ।
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি কাঙ্খিত স্বাধীনতা। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে আমরা কাজ করে যাচ্ছি।’
মন্ত্রী  রোববার রাজধানীর মতিঝিলস্থ শিল্প ভবনের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে এর ‘সুফল আমরা ভোগ করছি’। মন্ত্রী  প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা থেকে শিল্প কারখানা গড়ে তুলতে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধানদের প্রতি আহবান জানান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।
অন্যানের মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ্ মো: ইমদাদুল হক,  বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো: শহীদুল হক ভূঁঞা, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার ও উপসচিব ড. মো: ফয়সাল আবেদীন খান বক্তৃতা করেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর/সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মর্যাদাপূর্ণ উন্নয়নশীল দেশে উন্নতি লাভ করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিল্পভিত্তিক অর্থনীতির বিকল্প নেই উল্লেখ করে তিনি বিজয় দিবসের শপথ নিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং অসম্প্রদায়িক সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যার যার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান।
শিল্প সচিব বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সর্বক্ষেত্রে মুক্তির কথা বলেছিলেন। মাত্র সাড়ে তিনবছরের শাসনকালে তিনি (বঙ্গবন্ধু) দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
তিনি বলেন, ‘আমরা তাঁর অসমাপ্ত কাজ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা কাজ করে যাব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com