রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বলিউডের গলার কাঁটা বয়কট

একের পর এক হিন্দি সিনেমা বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনরা। যার সর্বশেষ শিকার শাহরুখ-দীপিকার ‘পাঠান’। কখনো তারকাদের পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল করে, কখনো ধর্ম বা অশ্লীলতার অজুহাতে সিনেমা বয়কটের ভয় দেখানো হচ্ছে। কিন্তু কেন এই বয়কট? তারকাদের প্রতি ব্যক্তিগত উষ্মা ছাড়াও এর পেছনে কাজ করছে রাজনৈতিক চক্র।

২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ মুক্তির সময় সিনেমা হল ভাঙচুর, পোস্টার ছেঁড়া, শাহরুখের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা ঘটে। দিন বদলেছে। স্লোগান-ভাঙচুরের জায়গা নিয়েছে হ্যাশট্যাগ। শাহরুখের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’কে ঘিরে এই বয়কট হ্যাশট্যাগ এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। অভিযোগ তোলা হয়েছে, পাঠানের ‘বেশরম’ গানটি অশ্লীল। কিন্তু এমন গান বলিউডে হামেশাই হয়েছে, কখনো অভিযোগ শোনা যায়নি। শাহরুখের সিনেমা বলেই কি দমিয়ে রাখার চেষ্টা? জানতে হলে ফিরে যেতে হবে পাঁচ বছর আগে। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্তকে শাহরুখ সমর্থন না করায় বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ তোগাড়িয়া ‘বয়কট শাহরুখ’ ক্যাম্পেইন শুরু করেন। অনেকে বলছেন, পুরোনো সে রাজনৈতিক ইস্যু আবারও উসকে দেওয়া হয়েছে ‘পাঠান’কে কেন্দ্র করে। অশ্লীলতার কথা তো কেবল অজুহাত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com