বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি আমলে গুম-খুন হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির শাসনামল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণায় বলেছে— গত দেড় দশক ধরে গুম, হত্যা ও নির্যাতন হয়েছে এর প্রত্যেকটির বিচার করবে তারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও একটা স্টেপ নিচ্ছি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল। আমরা সেগুলোর একটা রিপোর্ট তৈরি করছি। সব কিছুর তদন্ত হোক, সব কিছুই একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই।

থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী খান বলেন, আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না। রাস্তায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

তবে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে বলে জানান তিনি।

মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com