রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্যাটরিনার যে গুণে মুগ্ধ ভিকি

বলিউডের যত তারকা জুটি চার হাত এক করেছেন, তাদের মধ্যে অন্যতম আলোচিত ছিল ভিকি কৌশল এবং ক্যাটিরিনা কাইফের সম্পর্ক। দেখতে দেখতে ভিকি-ক্যাট বিয়ের এক বছর পার করেছেন। বিয়ের বর্ষপূর্তিতে জীবনসঙ্গিনীকে বুকে জড়িয়ে মায়াবী ছবি দেন ভিকি। বছর ঘুরলেও এখনও প্রেমে গদগদ তারা। একে অপরকে চোখে হারাচ্ছেন। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। জানালেন তার গুণের কথা।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে ভিকি জানান, ক্যাটরিনার মতো মানুষ তিনি এ জীবনে দেখেননি। স্ত্রীর এমন কিছু গুণ রয়েছে যার প্রশংসা না করে থাকা যায় না। ভিকির কথায়, ‘ক্যাটরিনা সবসময় বলে যদি তুমি কোনো মানুষকে ভালো কিছু বলতে না পার, তা হলে চুপ করে থাক। ক্যাটরিনা যেমন বুদ্ধিমতী, তেমনই বড় মনের মানুষ। নিজের চারপাশের মানুষজনকে সম্মান দিতে জানে।’

এই প্রথম নয়, এর আগেও বহু সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, ক্যাটরিনার মতো মানুষ হয় না। তিনি এসে জীবন বদলে দিয়েছেন অভিনেতার। ক্যাটরিনাও ভিকিকে পেয়ে সুখী। তাদের দাম্পত্য বলিউডে অন্যতম সফল প্রেমের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

শুরুতে একে অপরের সম্পূর্ণ অপরিচিত ছিলেন ভিকি আর ক্যাটরিনা। জোয়া আখতারের একটি পার্টিতে প্রথম দেখা হয় তাদের। ভিকি যে তার মন জিতে নিয়েছেন, সে খবর সবচেয়ে আগে জোয়াকেই জানিয়েছিলেন অভিনেত্রী। ভিকির সঙ্গে এই প্রেমকে ‘সম্পূর্ণ অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেন ক্যাটরিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com