বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
বিএনপির সাংসদ হারুনুর রশীদ আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পদত্যাগপত্র জমা দেবেন। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর বেলা সাড়ে ১১টায় সংসদের দক্ষিণ প্লাজা গেটের সামনে গণমাধ্যমের সাথে কথা বলবেন তিনি।
এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য সংসদ সদস্যরা স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সেদিন হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় সরাসরি পদত্যাগপত্র জমা দিতে পারেননি। দেশের বাইরে থাকায় ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। তবে, সেটি গ্রহণ করা হয়নি।