শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

পান্থ-আইয়ারের জোড়া হাফ-সেঞ্চুরিতে লিডের পথে ভারত

ঋসভ পান্থ ও শ্রেয়াস আইয়ারের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে লিডের পথে সফরকারী ভারত। ৪ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে টিম ইন্ডিয়া। ৬ উইকেট হাতে নিয়ে মাত্র ১ রানে পিছিয়ে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রান করেছিলো।
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই চাপে পড়েছিলো ভারত। ৩ উইকেটে ৮৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলো টিম ইন্ডিয়া।
অধিনায়ক লোকেশ রাহুল ১০, শুভমান গিল ২০ ও চেতেশ^র পূজারা ২৪ রান করে তাইজুলের শিকার হন।
বিরতির পর বিরাট কোহলিকে ২৪ রানে আউট করেন পেসার তাসকিন আহমেদ। ৯৪ রানের ৪ উইকেট হারিয়ে চিন্তায় পড়ে ভারত। সেখান থেকে পঞ্চম উইকেটে ১৪১ বলে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিরতিতে যান পান্থ ও আইয়ার।
পান্থ ৮৯ বলে ৮৬ ও আইয়ার ৬৮ বলে ৫৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ৫৫ রানে ৩টি ও তাসকিন ৪৪ রানে ১টি উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com