শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সারা দেশে জেঁকে বসছে শীত

উত্তরাঞ্চলসহ সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত কয়েকদিনে বেড়েছে কুয়াশার প্রকোপ। সকাল থেকে রাত পর্যন্ত হিমেল হাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে।

সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে পঞ্চগড়ে। গতকাল থেকে তাপমাত্রা আরও নামতে শুরু করেছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে জেলার ট্রেন ও নৌ চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। ফলে দেরি করে ছাড়ছে এসব যানবাহন। শীতের তীব্রতা বাড়ার কারণে সব থেকে বেশি বিপাকে পড়েছে নদীতীরবর্তী অঞ্চলের শিশু ও বৃদ্ধরা।

বৃহস্পতিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীতে ঠাণ্ডা ও কুয়াশায় দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বিপাকে পড়েছে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ।

ঠাকুরগাঁও, রংপুর, নাটোরসহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। চুয়াডাঙ্গায় কুয়াশার কারণে বীজতলাসহ ফসলের ক্ষতির শঙ্কায় চাষিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com