বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আ.লীগের সম্মেলনে বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। জাতীয় সম্মেলনে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স। বিএনপি নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ, মঈন খান ও নজরুল ইসলামকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

প্রতিনিধি দল বিএনপি নেতারা শনিবারের সম্মেলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন।

তবে আমন্ত্রণপত্র গ্রহণ শেষে বিএনপি নেতারা জানান, সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com