বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রসিক নির্বাচন প্রার্থীরা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র চার দিন। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে নগরীর অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে করতে চালাচ্ছেন জোর প্রচারণা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

তবে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান।

নির্বাচনে মাইকিং আর গানে গানে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। এবার নারী ও তরুণ ভোটারদের বেশি টার্গেট তাদের।

সিটি নির্বাচনে মেয়র পদে ৯, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ ও সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী নিজ নিজ মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ৩৩টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

আগামী ২৭ ডিসেম্বর, ইভিএমের মাধ্যমে ২২৯টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com