রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জেলের গরাদ ধরে দাঁড়িয়ে উরফি! বললেন, ‘দেশবাসী তো এটাই দেখতে চেয়েছিল’

জেলখানার গরাদ ধরে দাঁড়িয়ে আছেন উরফি জাভেদ। পরনে সাদা অন্তর্বাস। তবে চোখ যেতে বাধ্য অন্য দিকে। উরফির হাবেভাবে বিদ্রোহের আভাস। চোখে যেন আগুন জ্বলছে। গরাদ ধরে দাঁড়িয়ে ক্যামেরায় তাকিয়ে বললেন, ‘গোটা দেশ আমায় যে ভাবে দেখতে চায়!’ পরের দৃশ্যে সরস ব্যঙ্গে স্পষ্ট করলেন মডেল-তারকা, ‘না, আমার মিষ্টি মুখটার কথা বলছি না।’

তার পরই পশ্চিমী র‌্যাপ গানে ঠোঁট মেলালেন উরফি। সে গানের বিষয়বস্তুতে সারা পৃথিবীর নীতিপুলিশির প্রতি তাচ্ছিল্য, স্বাধীনতা, স্বাধীকার ঘোষণা। সেই মূর্তিতে উরফি বুঝিয়ে দিতে চাইলেন, দেশবাসী তাকে যতই ঘৃণা করুক, তিনি চলবেন নিজের মতেই। জানালেন, এত সহজে তাকে গারদে ঢোকানো সম্ভব নয়। ভিডিওতে ব্যবহৃত জেলখানার গরাদ নিছকই সাজানো।

দুবাইতে বেড়াতে গিয়ে তাকে পুলিশে ধরেছে? ‘বেশ হয়েছে! উচিত শিক্ষা!’ উরফির সাম্প্রতিক কীর্তি নিয়ে নিন্দুকদের এমনই মত শোনা যাচ্ছিল দু’দিন ধরে। রটেছিল, স্বল্প পোশাকে রাস্তায় ঘুরছিলেন সেখানে গিয়েও, তারই পরিণাম। নিন্দুকরা বলেন, ‘সে দেশে গিয়ে কি আর পার পাবে? ভারতে যা খুশি করা যায়, তাই এত বাড় বেড়েছে।’

তবে উরফির দাবি, আসল ঘটনা ছিল অন্য। সমস্যার সূত্রপাত পোশাক নিয়ে নয়, শুটিং স্পট নিয়ে। দুবাইতে এক জায়গায় শুটিংয়ের কাজ চলাকালীন পুলিশ এসেছিল। উরফি এবং তার দলকে বলা হয়েছিল, যে জায়গায় ওই ভিডিও শুট করা হচ্ছিল সেটি সর্বসাধারণের ব্যবহারের জায়গা।

পরে বিষয়টির মীমাাংসা হয়- এমনটাই জানান প্রাক্তন ‘বিগ বস’ তারকা।

বেশ কিছু দিন ধরেই দুবাইতে রয়েছেন উরফি। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতেই মরুদেশে পাড়ি দেন তিনি। সেখানে কখনও সমুদ্রসৈকতে তাকে দেখা যাচ্ছে, কখনও আবার নিশিযাপনের নানা ভিডিও পোস্ট করেছেন। সোমবারই জানা যায়, দুবাইতে গিয়ে উরফির অসুস্থতার কথা। তার পরই পুলিশের হানা। রটেছিল, নিজের বানানো একটি পোশাক পরে রিল ভিডিও শুট করছিলেন। তাতেই আপত্তি জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে। দেশে ফেরার টিকিট বাতিল হতে পারে উরফির, এমনই শোনা গিয়েছে। সেই জল্পনার মাঝে উরফির নতুন ভিডিও ফের শোরগোল ফেলল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com