রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাঠানের নতুন গান নিয়ে সোশালে বিরূপ প্রতিক্রিয়া

‘বেশরম রং’ নিয়ে হইচইয়ের পর এসে পড়ল ‘পাঠান’-এর পরের গান ‘ঝুমে জো পাঠান’। এখানেও শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের রোম্যান্স-দৃশ্য, তবে ইতিবাচক প্রতিক্রিয়া এল না। ‘ঝুমে জো পাঠান’ নিয়ে বিতর্ক শুরু হওয়া দূরে থাক, কেউ কেউ মনে করছেন ‘পাতে দেওয়ার যোগ্যই নয়’ গানটি। দৃশ্যনির্মাণ মামুলি, গানের সুরও হৃদয় ছুঁল না, হতাশ শাহরুখ অনুরাগীরাও।

সোশালে মন্তব্য ভেসে এল, ‘প্রীতম (বলিউডের সুরকার) কে ডাকতে পারতেন, অন্য জায়গা থেকে নকল করলেও অন্তত ভালো সুর শোনাতে পারেন তিনি।’ কেউ সরাসরি বললেন, ‘খুব খুব খারাপ গান!’ আবার কেউ আক্ষেপভরে লিখলেন, ‘সিনেমাটা খারাপ হবে জানি, অন্তত কিছু ভালো গান তো থাকতে পারত!’

গান অপছন্দ হওয়ার পাশাপাশি শাহরুখের শরীর দেখানো নিয়েও মন্তব্য শোনা গেল এবার। বুকখোলা ছেঁড়াখোঁড়া পোশাকে পেশি দেখিয়ে মন জয় করার দিন শেষ, ‘বাদশা’র উদ্দেশে সেই বার্তাই দিতে চাইলেন অনেকে। একজন গানের ভিডিও শেয়ার করে টুইট করেছেন, ‘টম ক্রুজ় যখন ৬০ বছর বয়সে এসেও মহাকাশে স্টান্ট করছেন, আমাদের শাহরুখ ৫৭-তে শুধু পেশি দেখিয়েই কাত।’ প্রশ্ন উঠছে, প্রতিটি ফ্রেমেই ছেঁড়া জামা কেন পরে আছেন নায়ক? আর এক মন্তব্যকারীর জবাব, ‘জ্যাক স্প্যারো সাজতে গিয়েছিলেন বোধ হয়! ঘেঁটে ফেলেছেন।’ হতাশায় উপচে পড়ছে সোশাশ মিডিয়া।

একঘেয়ে নাচের মুদ্রায় কোমর সামনে-পেছনে করে আর কত দিন চলবে বলিউডি গান? সেই প্রশ্নই সংক্রামিত হলো ‘ঝুমে জো পাঠান’-এ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com