শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাদ্যপণ্যের প্যাকেটে টলুইনের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

টলুইন নামক রাসায়নিকযুক্ত কালি দিয়ে তৈরি খাদ্যপণ্যের প্যাকেট ও লেবেলে ঝুঁকি বাড়ছে স্বাস্থ্য, পরিবেশ ও কর্মক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন, এই রাসায়নিক সহজেই রক্তে মিশে শরীরে নানা রোগ তৈরি করে। টলুইনে শিশুদের ক্ষতি তূলনামূলক বেশি। তাই ঝুঁকি মোকাবিলায় দেশে টলুইন নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

খাদ্য পণ্যসহ নানা ধরনের নিত্যপণ্য মোড়কে ও নানা ধরনের লেবেল লাগিয়ে বিক্রির প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞরা জানান, প্যাকেট, মোড়ক ও লেবেলের কালি তৈরিতে ব্যবহার হচ্ছে টলুইন নামক রাসায়নিক। মোড়কের লেমিনেটিং নষ্ট হলে এই রাসায়নিক মিশে যায় খাবারে।

বিশেষজ্ঞরা জানান, টলুইন খাবারের মাধ্যমে পেটে গেলে স্মৃতিশক্তি কমে যাওয়া, শ্বাসকষ্টসহ নানা রোগ তৈরি করে। শিশুদের জন্য ঝুঁকি আরো বেশি। কারখানার কর্মপরিবেশও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে টলুইনের কারণে। এসব কারণে উন্নত দেশের পাশাপাশি ভারত, শ্রীলংকার মতো অনেক দেশ টলুইন নিষিদ্ধ করেছে।

একটি আন্তর্জাতিক কালি উৎপাদনকারী কোম্পানির গবেষণা বলছে, বাংলাদেশে মাসে সাড়ে আটশ টন প্যাকেজিং কালি ব্যবহার হয়। যার অর্ধেকের বেশি টলুইনযুক্ত। দেশে আর্থিক সক্ষমতা বাড়ায় বছরে গড়ে ১৫ ভাগ বাড়ছে প্যাকেজিং ব্যবসাও।

উদ্যোক্তারা জানান, টলুইনমুক্ত কালি ব্যবহারে উৎপাদন খরচ তেমন বাড়ে না। কিন্তু সচেতনতা ও আইনি বিধিনিষেধ না থাকায় অনেক কোম্পানি টলুইনযুক্ত কালি ব্যবহার করছে।

পণ্যের মোড়কে ব্যবহৃত কালির প্রায় অর্ধেক উৎপাদন হচ্ছে দেশেই। এজন্য কারখানা করেছে জাপান, জার্মানসহ কয়েকটি দেশ। বাকিগুলো আমদানি হচ্ছে ভারত ও চীন থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com