শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দুই মেয়েকে নিয়ে দেশে ফেরার চেষ্টা জাপানি মায়ের, বিমানবন্দরে পুলিশের বাধা

নিষেধাজ্ঞা থাকার পরও দুই মেয়েকে নিয়ে জাপান ফেরার চেষ্টা করছিলেন মা নাকানো এরিকো। পরে তাকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার রাত ২টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে দুই মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি।

এ সময় গণমাধ্যম দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মা নাকানো এরিকো। সেখানে আসেন মেয়ে দুটির বাবা ইমরান শরীফ। তার দাবি, এ নিয়ে তাকে কিছুই জানানো হয়নি।

স্বামী ইমরান শরীফকেও জেসমিনের সঙ্গে কথা বলতে বাধা দেন এরিকো। পরে তিনি জানান, সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলেছেন। এটা শেষ হওয়ার কথা আগস্টে। এখন ডিসেম্বর মাস। এখানে আমি কাজ করতে পারছি না। একজন বিদেশীর তার নিজ দেশে ফিরতে পারার অধিকার আছে।

দুই সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে জাপানে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে আটকে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেও জানান জাপানি ওই নাগরিক।

এদিকে জেসমিন ও লিনার বাবা ইমরান শরীফ জানান, দুই মেয়েকে নিয়ে দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে।

ইমরান শরীফের আইনজীবী মির্জা নাহিদ হাসান জানান, ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু বাংলাদেশেই থাকবে বলে আদালতের রায় আছে। তাই তাদেরকে নিয়ে দেশ ছাড়তে পারবেন না এরিকো।

২০০৮ সালে বিয়ে হয় এরিকো-ইমরানের। পরে আলাদা থাকতে শুরু করেন তারা। দুই মেয়ে জেসমিন ও লিনা কার সঙ্গে থাকবে, সেটি এখন বিচারাধীন। মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত তাদের দেশে থাকার বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com