বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ  বলেছেন, দেশ যখন সমৃদ্ধির পথে তখন ষড়যন্ত্রকারীরা সরব হওয়ার চেষ্টা করছে।  ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ কে এম আহসানুল হক ডিউক চৌধুরী এমপি, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  চেয়ারম্যান  রেজাউল হাসান  প্রমুখ।
নুরুজ্জামান আহমেদ  আরো বলেন, বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বে অন্যতম সফল দেশ। বিশ্বব্যাপী নানা সমস্যার মধ্যেও দেশের অগ্রযাত্রা অব্যাহত ছিল। বিশ্বের বুকে বাংলাদেশ এক বিষ্ময়।
মন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com