বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এডিবি’র সাথে ৬২৮.২৯ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সরকারের

উন্নয়ন, নগর পরিবহন ও জলবায়ু সহনহশীলতা প্রকল্প বাস্তবায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও  সরকার আজ ৬২৮.২৯ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশ এডিবি’র আবাসিক মিশন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংবো নিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি ‘থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি-২’ এর জন্য ২৭৮.২৯ মিলিয়ন ডলার, ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’-এর জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার ও ‘কোস্টাল টাউনস ক্লাইমেট রেসিলিয়েন্স প্রজেক্ট’ এর জন্য ২৫০ মিলিয়ন ডলার ঋণ  ও অনুদান দেবে।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর নির্বাহী পরিচালক ও প্রধাান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মুহাম্মদ ফেরদৌস, মনোনীত পৌরসভার মনোনীত প্রতিনিধি এবং বাংলাদেশ আবাসিক মিশন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংবো নিং নিজ নিজ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com