শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছেলের সঙ্গে বড়দিন পালন মালাইকার

এমনিতেই বড়দিনটা বেশ বড়সড় করেই উদযাপন করেন বলিউডের তারকারা। বছর শেষে পার্টি মুডে সকলে। চলতি বছর ছেলে আরহান, মা, বোনের সঙ্গে বড়দিনের ছুটিটা কাটালেন মালাইকা আরোরা। ২৫ তারিখ উদযাপনের একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে নেন অভিনেত্রী। তবে প্রেমিক অর্জুন কাপুরকে যে মিস করছেন সে কথা ছবির ক্যাপশনেই লেখেন মালাইকা।

কিন্তু কেন সে দিন দেখা মিলল না অর্জুনের, প্রকাশ্যে এলো সেই কারণ।

প্রায় ৪ বছরের সম্পর্ক অর্জুন-মালাইকার। অনেকবার ঝড়ঝাপটা এসেছে তাদের সম্পর্কে। কিন্তু প্রতিবারই একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তারা। অভিনেত্রীর বাড়ির কাছে অর্জুনের ফ্ল্যাট। বড়দিনের অনুষ্ঠানে অর্জুনের অনুপস্থিতিতে অনেকেই সন্দেহ করেছিলেন অন্যকিছু। তবে এবার অর্জুন জানালেন, তিনি অসুস্থ। অভিনে‌তা বড়দিনে নিজের বিছানায় আধশোয়া ছবি শেয়ার করে লেখেন, ‘আমি অসু্স্থ, এ বছরের বড়দিনটা মিস করলাম। তবে চিন্তা করবেন না, কভিড হয়নি।’ অন্যদিকে মালাইকা লেখেন, ‘আমরা সবাই তোমাকে মিস করছি অর্জুন কাপুর।’

এ মুহূর্তে মালাইকা ব্যস্ত তার শো ‘মুভিং উইথ মালাইকা’ নিয়ে। হাতে একগুচ্ছ ছবির কাজ রয়েছে অর্জুনেরও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com