শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘বাচ্চা চাই, কিন্তু বাচ্চার মা-কে চাই না’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ৫৭তম জন্মদিন পালন করছেন সালমান খান। রাত পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। মাঝে দুজনের মুখ দেখাদেখি বন্ধ থাকলেও এখন গলাগলি ভাব। অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। তবে অনেকেরই মনে আক্ষেপ, এখনও বিয়ের পিঁড়িতে বসলেন না তাদের প্রিয় অভিনেতা। ‘ভাইজান’-এর জীবনে আসবেন কি নতুন নায়িকা? কিন্তু জানেন কি, কয়েকবছর আগে সালমান বলেছিলেন বাচ্চা চান তিনি, কিন্তু চান না ‘বাচ্চার মা’! কোনও নারীকে জীবনসঙ্গিনী হিসাবে চান না তিনি।

সালমান যে শিশুদের ভালবাসেন তা বিভিন্ন সময়ে বোঝা গিয়েছে। বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে আহিল এবং আয়াত তার চোখের মণি। তার অভিনীত ছবিতেও শিশুশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেন অনায়াসে। বাচ্চারাও ‘সল্লু আঙ্কল’কে ভালবেসে ফেলে। চলতি বছর সালমানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ‘আল্লা দুহাই হ্যায়’ এবং ‘রেস ৩’-এর গানে বাচ্চাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাকে।

সালমানের মতে শিশুরা পবিত্র। তার জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। ২০১৯ সালে মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সলমনকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি বাচ্চা চাই। কিন্তু বাচ্চার সঙ্গে তো মা আসবে। আমি সেই মা চাই না। কিন্তু অমার দরকার না হলে কী হবে, ওদের তো মা দরকার। যদিও আমার একটা গোটা গ্রাম আছে ওদের দেখভাল করার জন্য।’

জীবনে একাধিক নারীর প্রেমে পড়েছেন সালমান খান। ১৯৯১-৯৯ অবধি প্রেম করেন সোমি আলির সঙ্গে। তারপর মডেল সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ। বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সালমান। মাঝে পূজা হেগগের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন বলে খবর রটে যায়। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি সালমানের তরফে।

ম্যায়নে পেয়ার কিয়া (১৯৮৯) সিনেমায় নায়ক-চরিত্রের মাধ্যমে সালমান পান ক্যারিয়ারের প্রথম সাফল্য। তিনি হাম আপকে হ্যায় কৌন (১৯৯৪), করণ অর্জুন (১৯৯৫), বিবি নং ১ (১৯৯৯), এবং হাম সাথ-সাথ হ্যায় (১৯৯৯), দাবাং (২০১০), রেডি (২০১১), বডিগার্ড (২০২২), এক থা টাইগার (২০১২), দাবাং ২ (২০১২), কিক (২০১৪), টাইগার জিন্দা হ্যায় (২০১৭), বজরঙ্গি ভাইজান (২০১৫) সুলতান (২০১৬), ভারত এবং দাবাং ৩ (২০১৯) এবং অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ (২০২১) এর মতো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এরপর সালমান খানকে দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে আগামী ইদে। আর তারপর দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা আছে ‘টাইগার ৩’-এর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com