বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির গণমিছিল শুরু

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে বিএনপির গণমিছিল শুরু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার-বাংলামোটর হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

এদিকে, দুপুর ১২টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেন নয়াপল্টনে।

বিএনপির পাশাপাশি তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা যোগ দেয়ার ঘোষণা দিয়েছে, তাদের নেতা-কর্মীরাও নগরীর অন্য এলাকায় প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ছোট-ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আবার অনেক নেতাকর্মীকে দেখা গেছে আশ-পাশের গলিতে অবস্থান নিতে।

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব পাশে চায়না টাউনের সামনে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। আর পশ্চিম পাশে নাইটিঙ্গেল মোড়েও ব্যাপাক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com