শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

থার্টি ফার্স্ট নাইটে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট) রাতে ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও যানবাহনশৃঙ্খলা নিশ্চিতকরণে যানবাহন চলাচলে কিছু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যেতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং মহাখালীর আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। নগরবাসী রাত ৮টার পর থেকে মহাখালী এলাকার ফিনিক্স রোড ক্রসিং, বনানী-১১ সড়ক, চেয়ারম্যান বাড়ি মোড়, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং এবং নোটুন বাজার ক্রসিং দিয়ে গুলশান, বনানী ও প্রবেশ করতে পারবে না।

এছাড়া রাজধানীর নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বনানী চেয়ারম্যানবাড়ি মোড়, বনানী ১১ নম্বর রোড, শুটিং ক্লাব ক্রসিংসহ মোট ২১ পয়েন্টে চলবে ডাইভারশন।

আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যানবাহন চলাচলের উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com