বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১ হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য জয়পুরহাট চিনিকলের

চলতি মৌসুমে ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের মাড়াই উদ্বোধন করা হয়েছে। সেখান থেকে এক হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আখ সংকট রয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে চিনিকল প্রাঙ্গণে আখ চাষী ও শ্রমিক কর্মচারী সমন্বয়ে এক সুধি সমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, এবার মিল গেটে কুইন্টাল প্রতি ৪৫০ টাকা এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৪৪০ টাকা দরে আখ কেনা হয়েছে।

এ ছাড়া এবার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে চিনিকল চত্ত্বরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি ও ব্যাবসায়ীগন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com