শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:২২ অপরাহ্ন
প্রেমে পড়লে মানুষ কি না করে! সে রাস্তার ভিখারি হোক আর রাজপ্রাসাদের মালিক! তবে সেই ব্যক্তি যদি হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশের প্রেসিডেন্ট, তাহলে তো সেই গল্প জানার আগ্রহটা সীমা ছাড়িয়েই যায়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের মুখেই জানালেন তার একপাক্ষিক প্রেমের কাহিনী। প্রথম দেখাতেই প্রেমে পরে যাওয়া স্ত্রী জিলের কাছে নিজের ভালোবাসার প্রস্তাব জাহির করেছেন বাইডেন। একবার, দুইবার নয়।
পাঁচ পাঁচবার তিনি প্রস্তাব দিয়েছিলেন বর্তমান ফার্স্টলেডিকে!
সম্প্রতি ড্রিও ব্যারিমোর শো’তে উপস্থিত হয়ে নিজের জীবনের এই মধুরতম মুহূর্তটি শেয়ার করলেন বাইডেন। বাইডেন-জিলের প্রেমকাহিনী যদিও কারো অজানা নয়। তবে নতুন করে সেই মুহূর্তটি আবারো স্মরণ করেন প্রেসিডেন্ট বাইডেন। সঙ্গে উপস্থিত ছিলেন জিল নিজেও।