বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২৪ সাল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
বৈশ্বিক প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে ছোট-খাটো কিছু প্রভাব পড়লেও সার্বিক কাজের অগ্রগতি আশাব্যঞ্জক।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুর এলাকায় দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পিসিবির সঞ্চালন লাইন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে সাশ্রয়ী মূল্যে ক্লিন এনার্জির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দারুণ ভূমিকা রাখবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজের শতকরা ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, এ মেগা প্রকল্পের স্বপ্নটি ছিল বঙ্গবন্ধুর, বাস্তবায়ন করছেন তাঁরই নির্ভীক, ভিশনারি কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের বিদ্যুৎখাতকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com