বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানিেেছন।
শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আবু নঈম শেখ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার এহসান শাহ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।
ডা. দীপুমনি আরো বলেন, শিক্ষাকে চার দেয়ালের মধ্যে আটকে রাখলে চলবে না। নেতিবাচকতা চর্চা বন্ধ করতে হবে। যাদের অবদানে দেশ ও বিশ্ব সমৃদ্ধ তাদের অবদানের কথা  তুলে ধরতে হবে। দিন শুরু করবো ইতিবাচকতা দিয়ে।
শিক্ষামন্ত্রী আরো বলেন আজকে শেখ হাসিনার কল্যাণে ছাতক-দোয়ারা সিলেট একটি সমৃদ্ধ জনপদ। বঙ্গবন্ধুর কন্যা পিতার মতই যা বলেন,তা বাস্তবায়ন করেন। ২০০৮ সালে নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা বলেছিলেন। বিএনপিসহ অনেকেই সেদিন ঠাট্টা মশকরা করেছিলো। আজ তিনি তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এখন নেত্রী ২০৪১ এ উন্নত সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। কিন্তু স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ,স্মার্ট সরকারে উন্নীত হতে হলে শিক্ষা ব্যবস্থাকেও স্মার্ট করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com