শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস, চলাচল বন্ধ

গতরাতে উড়ানো কয়েকটি ফানুস মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এখন ফানুস অপসারণের কাজ চলছে। আজ রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক লাইনে ফানুস পড়েছে, বর্তমানে সেটির ক্লিনিং চলছে। এটি ম্যানুয়ালি করতে হয়, ওরা সবাই চেষ্টা করছে তবে কতক্ষণ লাগবে এটি এখনও বলা যাচ্ছে না। লাইনে ঢুকে হাতে বাঁশ নিয়ে এগুলো নামানো হচ্ছে। এটির এমন কোনো সুযোগ নেই যে ট্রেন চালিয়ে আসার সময় সেটি অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে।

মাহফুজুর রহমান আরো বলেন, ট্রেন সকাল থেকে চলাচল বন্ধ আছে। এখনো আমরা ট্রেন চালাতে পারিনি। সকালে সুইপিং ট্রেন একটু বের হয়েছিল। ওরা এসেই ফানুস দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। সুইপিং ট্রেন সকাল বেলা চালানো হয় এগুলো চেক করার জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com