বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

দ্বিতীয়বারের মতো পূর্বাচলে স্থায়ী এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ‘২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৩’ আজ উদ্বোধন করা হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের গৃহস্থালি সামগ্রী, কসমেটিক, খাবার, ইলেকট্রনিকস ও ফার্নিচারের দোকানগুলো পণ্যের পসরা সাজিয়ে বসেছে। দেশি বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি ইত্যাদি পণ্য মেলায় পাওয়া যাবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এবারও কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস সার্ভিস রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫০ থেকে ৬০টি বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণে আসার জন্য বিআরটিসির ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মেলার গেট ইজারাদার মো. ছালাউদ্দিন ভুইয়া বলেন, এ বছর দর্শনার্থীদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বিকাশে টিকিট বিক্রি হবে। এ ছাড়া ৩৫টি বুথের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। মেলায় ঢুকতে এ বছর চারটি গেট খোলা থাকবে। দর্শনার্থীর সংখ্যা বেশি হলে টিকিটের বুথ আরো বাড়ানো হবে। মেলায় প্রবেশে বয়স্কদের টিকিট ৪০ টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ ফ্রি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com