বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শক্তিধর ‘বিএফ.৭’ অতিদ্রুত ছড়ায়

বাংলাদেশে করোনাভাইরাস ওমিক্রনের উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। আজ রবিবার (১ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, চার চীনা নাগরিকের শরীরে ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে তাদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।

কেমন এই উপধরনটি? কতটা শক্তিশালী? জানা গেছে, এটি ওমিক্রনের বর্তমান ধরন ‘বিএ ৫’-এর চেয়ে চারগুণ অধিক ক্ষমতাধর। এটি এক ব্যক্তি থেকে দ্রুত সময়ের মধ্যে ১৮ জনের শরীরে সংক্রমিত হতে পারে। তবে এর উপসর্গ ওমিক্রনের অন্যান্য ধরনের মতোই। সংক্রমণের ভয়াবহতা এখনো জানা যায়নি।

বর্তমানে বাংলাদেশে করোনা সংক্রমণ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কিন্তু এ মাসের শুরু থেকেই চীনে করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যায়। পাশাপাশি ভারতেও করোনার নতুন ধরন পাওয়ার তথ্য জানায় দেশটি। এমন অবস্থায় বাংলাদেশেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয় সরকারের স্বাস্থ্য বিভাগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com