শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বছর শুরুর দিনে ‘অ্যানিমাল’ লুকে রণবীর

বছরের শুরুতে নতুন ইনিংস। দীর্ঘ প্রতীক্ষার পর রণবীর কাপুরের নতুন লুক প্রকাশ্যে এল। কারও দিকে তাকিয়ে আছেন নায়ক। রক্তে মাখামাখি সাদা শার্ট। ঠোঁটে সিগারেট। বগলে চেপে রেখেছেন রক্তলাগা কুঠার।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির নাম ‘অ্যানিমাল’। যা নিয়ে বহু দিন ধরেই আলোচনা। এই প্রথম রণবীরকে এমন চেহারায় দেখতে পেলেন দর্শক।

আগেই জানানো হয়েছিল, ‘অ্যানিমাল’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসবে ৩১ ডিসেম্বর, মাঝরাতে। কথা রেখেছেন নির্মাতারা। দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনাকে দেখা যাবে রণবীরের বিপরীতে। ছবির নতুন পোস্টার শেয়ার করেন রশ্মিকাও। সঙ্গে লেখেন, ‘অ্যানিমাল-এর প্রথম লুক এসে গিয়েছে। রোমাঞ্চ জাগছে আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে।’

পরিচালক সন্দীপও পোস্টার টুইট করলেন নতুন বছরে। সবাইকে বছর শুরুর শুভেচ্ছা জানিয়ে নতুন কাজের আনন্দ শেয়ার করলেন।

যদিও ‘অ্যানিমাল’ প্রেক্ষাগৃহে আসতে এখনও অনেক দেরি। ২০২৩ সালের ১১ অগস্ট ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে অনিল কাপুর এবং ববি দেওলকেও দেখা যাবে। ছবির শুটিং হয়েছিল হিমাচল প্রদেশে। অভিনেতা সাইফ আলি খান পতৌদির প্রাসাদসংলগ্ন এলাকায়। সেই সব ছবিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কথা ছিল, পরিণীতি চোপড়া মূল ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু তিনি শুটিং শুরুর আগেই এ কাজ থেকে সরিয়ে নেন নিজেকে। এর পরই রণবীরের সঙ্গে জুটি বাঁধেন রশ্মিকা।

অভিনেত্রীর কথায়, ‘রণবীর এত ভালো যে, প্রথম দিনেই আমার সমস্ত জড়তা কেটে গিয়েছিল। আমরা একে অপরের সঙ্গে সহজ হয়ে গিয়েছিলাম কয়েক ঘণ্টায়। তবে একটাই ব্যাপার খুব বাজে লাগে, ইন্ডাস্ট্রির একমাত্র মানুষ যে আমায় ম্যাডাম বলে ডাকে, সে হলো রণবীর! আমি দেখে নেব ওকে পরে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com