বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ২৮ সদস্য পদের মধ্যে ২৭টির নাম চূড়ান্ত করা হয়েছে।
রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব নাম চূড়ান্ত করা হয়।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবশিষ্ট একজনের নাম পরে ঘোষণা করা হবে।