শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জিপে চেপে প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য।