শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘আমার উচ্চতা বাড়া কখনোই থামেনি’- ৯ ফুট ৬ ইঞ্চি সামেদের দাবি

তার নাম সুলেমানা আবদুল সামেদ। ঘানার এই বাসিন্দার বয়স এখন ২৯। তার উচ্চতা এর মধ্যেই ৯ ফুট ছাড়িয়েছে। তবে আসল খবর এটা নয়- খবর হলো, ধীরে ধীরে তার উচ্চতা বেড়েই চলেছে। সম্প্রতি একটি হাসপাতালে তার উচ্চতা মাপা হয়। সেখান থেকেই এ তথ্য জানানো হয়!

হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, সুলেমানা আবদুল সামেদ-এর বর্তমান উচ্চতা ৯ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা বাড়ার বিষয়ে সামেদ অবাক হননি কারণ তিনি জানেন, তার উচ্চতা বাড়া কখনোই থামেনি। তবে সামেদের এই উচ্চতার বাড়ার বিষয়টি নিয়ে হাসপাতালের কর্মীরা হতবাক। তার জন্য নির্ধারিত চিকিৎসক চলাফেরার একটি রুটিন ধরিয়ে দেন তাকে।

লম্বা শরীরের কারণে তিনি অন্যদের মতো গাড়িতে চড়তে পারেন না। ঘরে ঢুকতেও তার অন্যের সাহায্য লাগে। এমনকি বিছানাতেও ঠিকমতো ঘুমাতে পারেন না সামেদ। ঘানার দীর্ঘদেহী সামেদকে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা।

সম্প্রতি তিনি পৃথিবীর সবচেয়ে উচ্চতম মানব হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তবে তিনি তার পরিচিতদের মাঝে ‘অউচে’ নামেই অধিক পরিচিত। যার অর্থ- ‘চল যাই’।

সামেদ বলেন, তার উচ্চতা নাকি তিন-চার মাস পর পর বাড়ছে। সংবাদসূত্র : বিবিসি, দ্য ইকোনমিক টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com