বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

সকালে কুয়াশা তেমন একটা না থাকলেও দমকা হিমেল হাওয়ায় প্রচন্ড শীতের মধ্যে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের (পুনর্ঘোষিত) উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের তেমন একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুরুষ ভোটার কয়েকজনকে লক্ষ্য করা গেলেও নারী ভোটারদের তেমন একটা দেখা যায়নি।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ভোট চলবে ইভিএমে; থাকবে সিসি ক্যামেরাও।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালে নির্বাচনী এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে মানুষের জটলা। প্রচন্ড শীতের মধ্যে সকালেই ভোটকেন্দ্রের দিকে যাচ্ছেন ভোটাররা। ভোটকক্ষের সামনে লাইনে পুরুষরা থাকলেও নারীদর উপস্থিতি খুবই কম দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন।

সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত সাঘাটার ফলিয়া দিগর (বটতলা) দাখিল মাদরাসা কেন্দ্র ও পরে সাড়ে নয়টা পর্যন্ত বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সরেজমিনে দেখা গেছে, পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। নারী ভোটাররা লাইনে তিন, চারজন থাকলেও ইভিএমে ভোটপ্রদান তাড়াতাড়ি হয়ে যাওয়ায় মুহুর্তেই বুথের সামনে ফাঁকা হয়ে যায়।

কয়েকজন ভোটার জানান, শীতের কারণে এখন ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। কোন সমস্যা ছাড়াই ভোট দেওয়া যাচ্ছে।

বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম বলেন, এখানে মোট ভোটার ৩৩৪৭ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯ নম্বর বুথে ২ জন ও ১০ নম্বর বুথে মাত্র ১ জন নারী ভোট দিয়েছেন। আর মোট ভোট পড়েছে ৮০টি। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোথাও কোন সমস্যা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com