শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশবাইশে হলিউড: পাঁচ সিনেমায় কিস্তিমাত

ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাছে বেশ কয়েক বছর ধরেই নাস্তানুবুদ হচ্ছে চিরাচরিত হলিউড। সেই করোনাকালের আগ থেকে শুরু। করোনার থাবায় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর কাছে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছিল প্রথাগত হলিউড। তবে ২০২২ সাল শেষ করে অবস্থান কিছুটা হলেও পুণরুদ্ধার করার স্বপ্ন দেখছে হলিউডের সিনেমা হলকেন্দ্রিক ব্যবসা। আর এর নেপথ্যে আছে মূলত তুলনামূলকভাবে ভালো ব্যবসা করা কয়েকটি সিনেমা।

এই তালিকায় প্রথমেই আসে টম ক্রুজের ছবি ‘টপ গান: ম্যাভেরিক’। বিশ্বজুড়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে ছবিটি। মূলত ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’ ছবিরই সিক্যুয়েল এটি। টনি স্কটের সেই ছবিটি তুমুল জনপ্রিয় হয়েছিল এবং বতর্মানে তা ক্লাসিকের মর্যাদায় আসীন। এত বছর পর ছবিটির সিক্যুয়েলে ফের পর্দায় হাজির হন টম ক্রুজ। এবং এসেই বক্স অফিস জয় করে নিলেন তিনি। গেল বছরের সবচেয়ে আলোচিত হলিউডি ছবি হিসেবে ম্যাভেরিকের এগিয়ে থাকার মূল কারণ হলো, একই সঙ্গে সাধারণ দর্শক ও সমালোচকের মন জিতে নিয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’। প্রজন্মের পরিবর্তন হয়েছে বটে, সেটি দর্শক ও সিনেমার কুশীলব – দুই ক্ষেত্রেই। তবে তাতে বক্স অফিস মাতানো থেমে থাকেনি। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাতেও রয়েছেন টম ক্রুজ। করোনা মহামারির কারণে ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়ে গিয়েছিল। এরপর পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স গত ২৭ মে ছবিটি দর্শকদের সামনে নিয়ে আসে।

নতুন টপ গানের পরিচালক জোসেফ কোজিনস্কি। এর আগে টম ক্রুজের সঙ্গে সাই-ফাই ছবি ‘অবলিভিয়ন’-এ কাজ করেছিলেন তিনি। এবার টম ক্রুজের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল ছবিটি নির্মাণ করলেন জোসেফ। ম্যাভেরিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি যেমন আগের ছবিটির নস্টালজিয়া ফিরিয়ে আনে দুর্দান্তভাবে, তেমনি শুধু অ্যাকশন মুভি হিসেবে অসাধারণ। আবেগ আর অ্যাড্রেনালিনের অপূর্ব মেলবন্ধনে ‘টপ গান: ম্যাভেরিক’ তাই অবিসংবাদিতভাবেই বিশবাইশের সেরা হলিউডি ছবি।

গেল বছর বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা আরেক ছবিও সিক্যুয়েল। প্রবল জনপ্রিয় জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক পার্ক: ডমিনিয়ন’। ছবিটি বুঝিয়ে দিয়েছে যে জুরাসিক পার্কের ডাইনোসোরদের দিন ফুরিয়ে যায়নি। বরং তাদের গর্জনে এখনও কাঁপন লাগে বক্স অফিসে। যদিও এবারের ছবিটির গল্প, নির্মাণ ও অভিনয়শিল্পীদের নৈপুণ্য নিয়ে সমালোচক মহলে নিন্দার ঝাঁজ আছে। তার পরও বছরের ব্যবসাসফল ছবির তালিকায় একেবারে ওপরের দিকেই আছে ‘জুরাসিক পার্ক: ডমিনিয়ন’।

এর পরেই আসে মারভেলের সুপারহিরোদের তেলেসমাতি। ডক্টর স্ট্রেঞ্জের নতুন অভিযান বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সারা বিশ্বে আয় করেছে ৯৫০ মিলিয়ন ডলারেরও বেশি। ভরপুর ভিএফএক্সে ছবিটি হয়ে ওঠে বেশ উপভোগ্য। সেই সঙ্গে ছিল একদা অ্যাভেঞ্জার্স দলে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা স্কারলেট উইচ ও ডক্টর স্ট্রেঞ্জের মুখোমুখি লড়াই। বেনেডিক্ট কাম্বারব্যাচ নিজের সর্বোচ্চটা দিয়েই পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রটিকে। ওয়েবসিরিজ ‘ওয়ান্ডাভিশন’-এ সৃষ্টি হওয়া গল্পের লেজ পাওয়া গেছে বড় পর্দার এই ছবিতেও। আর দুই মাধ্যমেই সন্তানহারা স্কারলেট উইচের ভূমিকায় দিব্যি মানিয়ে গেছেন এলিজাবেথ ওলসেন।

অন্যদিকে অ্যানিমেশন ফিল্ম ‘মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু’ পাল্লা দিয়ে ব্যবসা করেছে সুপারহিরোদের ভিড়েও। সমালোচকেরা অবশ্য বলছেন, মিনিয়নস ফ্র্যাঞ্জাইজির অন্যান্য ছবিগুলোর তুলনায় এবারেরটি খুব একটা সুবিধার হয়নি। তবে তার পরও বক্স অফিসে প্রায় ৯৪০ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি।

হলিউডের জন্য বছরের সেরা চমক হয়তো অপেক্ষা করছিল ডিসেম্বরে। জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বছরের শেষটা রাঙিয়ে হলিউডের জন্য নিয়ে এসেছে বিশাল সুখবর। এরই মধ্যে সারা বিশ্বে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে ফেলেছে ছবিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com