বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফের হাসপাতালে সোনিয়া গান্ধী

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। বুধবার তাকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এটিকে রুটিন চেকআপ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে কংগ্রেস নেত্রীর বয়সের কথা মাথায় রেখে বিশেষ নজর রাখছেন চিকিৎসকেরা।

গত বছর দুই মাসের ব্যবধানে দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

গত বছর দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। প্রথমে জুন মাসে করোনা থাবা বসায় কংগ্রেস নেত্রীর শরীরে।

গত বছর সেপ্টেম্বর মাস থেকে রাহুল গান্ধীর ‘ভারত জড়ো যাত্রা’ শুরুর সময় চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন সোনিয়া। ২৯ দিনের মাথায় বিজেপি শাসিক ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচিতে অংশ নেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com