শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। ,

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে। ,

আটকের সময় তাদের হেফাজত থেকে ১০,৫৭৮ পিস ইয়াবা, ২৯১ গ্রাম হেরোইন, ৫১ বোতল ফেনসিডিল ও ৩৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।,

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com