বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পুঁজিবাজার মেলা

রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পুঁজিবাজার মেলা। যা পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের বিস্তর জানাতে সাহায্য করবে। মঙ্গলবার (৩ জানুয়ারি) অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩ উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।,

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে মেলা অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মেলার স্পন্সর করছে সাইফ পাওয়ারটেক, দেশবন্ধু গ্রুপ ও বিবিএস ক্যাবল। পার্টনার হিসেবে থাকছে, আমরা নেটওয়ার্কস, হোটেল গ্রেফার ইন (কুয়াকাটা)। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।,

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বলেন, সঠিক তথ্য-উপাত্ত না থাকা বা কোনো ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে পুঁজিবাজারের বিনিয়োগ করার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। এজন্য পুঁজিবাজারের উন্নয়নে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে হবে। বাজার খারাপ হলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ২০২০ সালে বাজারের খারাপ পরিস্থতি ছিল, কিন্তু ২০২০ সালে ক্লোজিং ভালো হয়েছিল। আমাদের অর্থনীতি যে অবস্থায় আছে, তার চেয়ে বেশি নেতিবাচক প্রচার হয়েছে। হয়তো কেউ কেউ না জেনে করেছে। আমাদের গার্মেন্টস সেক্টর নিয়ে হতাশা ছিল, অথচ গত মাসে আমাদের রপ্তানি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।,

একই অনুষ্ঠানে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বলেন, আমাদের বাজারে ৮০ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রভাব রয়েছে। কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম আনুপাতিক হারে কম। স্টক মার্কেট একটি সংবেদনশীল জায়গা। এখানে অনেক কিছু শেখার আছে। এই ধরনের মেলাতে পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। যেসব প্রতিষ্ঠান ও ব্রোকারেজ হাউজ এই মেলাতে আসে, তারা গ্রাহকদের কি কি সার্ভিস ও ইনফরমেশন দেয় বলতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com