বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভুটানে উৎপাদিত পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে

জেলর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভুটানে উৎপাদিত সব পণ্য (আলু ও সুতা ব্যতিত) আমদানি করা যাবে। গতকাল বুধবার আমদানি যোগ্য পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রকাশিত তালিকায় নতুন আরও কিছু পণ্য যুক্ত করা হয়েছে। এর মধ্য মার্বেল চিপস, তিল ও ফ্লাই অ্যাশসহ আরও কয়েকটি পণ্য রয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি বাণিজ্য চাঙা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই চাহিদা সম্পন্ন আরও কিছু পণ্য আমদানির অনুমতি চেয়ে আসছিলেন।
তবে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দরটি দিয়ে আগের মতোই সব ধরনের পণ্য রফতানি করা যাবে। আখাউড়া স্থলবন্দরটিকে মূলত রফতানিমুখী বন্দর ধরা হয়। প্রতিদিন এ বন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রফতানি হয় উত্তর-পূর্ব ভারতে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান- এনবিআরের নতুন তালিকা আমরা পেয়েছি। ভুটানে উৎপাদিত পণ্য আমদানির অনুমতি পেয়ে আমরা আনন্দিত। নতুন আরও কিছু পণ্য আমদানির অনুমতি দিয়েছে এনবিআর। ভারতের আসাম দিয়ে ভুটান থেকে পণ্য আমদানি করা যাবে। তবে দেশে ভুটানের কোন পণ্যগুলোর চাহিদা আছে এবং আমদানি ব্যয় কেমন হবে সেগুলো পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নেব কখন এবং কোন পণ্য আমদানি করবো।
এই ব্যাপারে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, আমদানি যোগ্য পণ্যের নতুন তালিকা আমাদের কাছে এখনও আসেনি। তবে পণ্য আমদানি বাড়লে স্বাভাবিক ভাবেই বন্দর কর্তৃপক্ষের আয় বাড়বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com