বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, গণদাবি মেনে পদত্যাগ না করলে সরকারকে গণঅভ্যুত্থানে বিদায় নিতে হবে।
তিনি আগামী ১১ জানুয়ারি ময়মনসিংহে সরকারের পদত্যাগ ,নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে গণ অবস্থান কর্মসূচি সফল করার জন্য ময়মনসিংহ বিভাগের জনসাধারণসহ নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায়
অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর ( অব.) কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জামালপুর জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা.আনোয়ারুল হক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ১১ জানুয়ারি দেশব্যাপী বিভাগীয় সদরে গণ অবস্থান সফল করতে জেলা, উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা, প্রচারপত্র বিতরণ কর্মসূচিসহ সার্বিক প্রস্তুতি জোরদার করতে সিদ্ধান্ত নেয়া হয়।