বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দিনের ভোট রাতে করে চার বছর ক্ষমতায়, এটা লজ্জার

দিনের ভোট রাতে করে সরকার চার বছর ক্ষমতায়, এটা রাজনৈতিক নেতাদের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেসে এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মী আটক করা হচ্ছে। জামিন পাচ্ছেন না তারা। এতে প্রতিহিংসার রাজনীতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ আজ নৈরাজ্যের রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, বিএনপির উচিত ছিল ১০ ডিসেম্বর সরকার পতনের আন্দোলনে বসে যাওয়া। তা না করে এমপিদের পদত্যাগ দুঃখজনক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, আলোচনা করতে আসলে সবাইকে চা খাওয়াবেন তিনি। তা না করে ধরে ধরে জেলে পাঠানো হচ্ছে। রাজনীতিক নয়, আমলা দিয়ে দেশ চালানো হচ্ছে, যাতে বিপদে পড়বে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com