বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির আন্দোলন আগামীতেও সফল হতে পারবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন ইস্যুতে বিএনপি ১৪ বছর আন্দোলন করেও সফল হতে পারে নাই আগামীতে সফল হতে পারবে না।

পূর্বের মত বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে বলেও তিনি জানান।

কৃষিমন্ত্রী শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।

পরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শীতের সকালে সতীর্থদের মিলন মেলায় প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় কানায় কানায় ভরে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব নূর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com