শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির প্রত্যাশা ফাওয়াদ খানের

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ভারতে তাঁর সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির প্রত্যাশা করছেন। অভিনেতা বলেছেন, ভারতে সিনেমাটি মুক্তি পেলে দুই দেশের জন্য একটি ভালো সংযোগ তৈরি হবে। সিনেমাটি ৩০ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হলেও পরবর্তী সময়ে সেটি বাতিল করা হয়। এ ছাড়া সিনেমাটি মুক্তির নতুন কোনো তারিখও ঘোষণা করা হয়নি।

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ হলো ১৯৭৯ সালের পাকিস্তানি কাল্ট ক্লাসিক মওলা জাটের একটি আনুষ্ঠানিক রূপান্তর। বিলাল লাশারি পরিচালিত এই সিনেমাটিতে ফাওয়াদ খানের সঙ্গে মাহিরা খানও  রয়েছেন। পাকিস্তানের অন্যতম সফল সিনেমা হিসেবে বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

সম্প্রতি অভিনেতা ফাওয়াদ খান তার ইনস্টাগ্রামে একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা নিজের সবচেয়ে সফল চলচ্চিত্র ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ নিয়ে কথা বলেন। তিনি জানান, ভারতে তার সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। পাকিস্তানের মতো ভারতেও বেশ জনপ্রিয় ফাওয়াদ খান। বলিউডের বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বিগত বছরগুলোতে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর ভারতে পাকিস্তানি চলচ্চিত্র তারকাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকেই বলিউডে আর দেখা যায়নি এই অভিনেতাকে।

ভারতে সিনেমাটি মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে ফাওয়াদ খান সিএনএনকে বলেন, ‘এটি অবশ্যই দুর্দান্ত হবে। দুই দেশের চলচ্চিত্র অঙ্গনের হাত মেলানোর একটি দুর্দান্ত উপায় তৈরি হবে। ঈদে এবং দীপাবলিতে আমরা যেভাবে একে অপরের কাছে মিষ্টি পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করে নিই, এমনটাই হবে। সিনেমা এবং মিউজিক হচ্ছে এক ধরনের বিনিময়। কিন্তু দুই দেশের জটিলতায় এই বিষয়গুলো এখনো কিছুটা উত্তপ্ত। দেখা যাক। আমি শুনেছি সিনেমাটি ভারতে মুক্তি পেতে পারে, আবার না-ও হতে পারে। তাই আসুন দেখি কী হয়! অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com