শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
যশোরে শার্শার পাঁচ ভুলোট সীমান্ত এলাকা থেকে ১৭টি স্বর্ণেরবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীর সদস্যরা। শনিবার ভোররাতে পাচভুলোট সীমান্তের বটতলা নয়কোনা থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
যশোরের শার্শার পাঁচ ভুলোট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসময় দুই পাচারকারী বিজিবির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল তানভির রহমান জানান, বিজিবি গোপন সংবাদে জানতে পারে সীমান্ত দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে। শনিবার ভোররাতে পাঁচ ভুলোট সীমান্তের বটতলা নয়কোনা এলাকায় অভিযান চালান তারা। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে ২টি পুটলা ফেলে পালিয়ে যায় রিয়াজুল ইসলাম খোকা ও শাহ আলম নামে ২ পাচারকারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৭টি স্বর্ণের বার। যার বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় কোটি টাকা।
পালিয়ে যাওয়া রিয়াজুল পাঁচ ভুলোট গ্রামের আমজাদ আলীর ছেলে ও শাহ আলম একই গ্রামের নবি ছদ্দিন আলীর ছেলে বলে জানায় বিজিবি।
আটককৃত স্বর্ণের চালান শার্শা থানায় জমা দেওয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক তানভির রহমান।