বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বাধীনতা বিরোধীদের মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপি: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭৫-এর ১৫ আগষ্টের পর স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের মিলন মেলায় পরিনত হয়েছে বিএনপি।
আজ রোববার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়, এদেরকোন আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়,সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।
আগামী ১১ জানুয়ারি ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি  বলেন, যারা রাজনীতি করবে, তাদের জনগণের কল্যাণে একটি কর্মসূচী দিতে হয়। কিন্তু, বিএনপির কর্মসূচী হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবে, খালেদা জিয়া ভাষন দিবে, এটা কোন রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না কারণ তাদের দলে কোন নেতা নেই। খালেদা দিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত। ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারেনা। তারা রাস্তায় টিকে থাকতে পারে না।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ সেলিম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com