বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বর্ণের দাম ভরিতে ৯০ হাজার টাকা ছাড়াল

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

এতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম প্রতিভরি ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে, এখন থেকে ভালো মানের স্বর্ণের ভরি বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকায়।

গত ৩০ ডিসেম্বর ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৮৮ হাজার ৪১৩ টাকা। এবার স্বর্ণের সেই দামও ছাড়িয়ে গেলো।

এছাড়া আজ থেকে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার ৬০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৭৪ হাজার ২৪১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৮৭৭ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বাজারে সর্বশেষ দাম বাড়ার পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪০ ডলারের ওপরে বেড়েছে। তাছাড়া স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com