শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ভারতের পাঞ্জাবে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন একজন সেনা কর্মকর্তা। দেশটির সেনা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, রোববার ওই লেফটেন্যান্ট কর্নেল প্রথমে তার স্ত্রীকে হত্যা করেন এবং পরে গুলি চালিয়ে আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুরে।
আত্মঘাতী ওই সেনা কর্মকর্তা একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন। যেখানে তিনি তার স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন বলে সূত্র উল্লেখ করেছে। সেনাকর্তার স্ত্রীকে তাদের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়।
জানা গিয়েছে মৃত ওই দম্পতির বৈবাহিক জীবনে সমস্যা ছিল এবং তাদের নিয়মিত কাউন্সেলিং সেশন চলছিল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং ভারতীয় সেনা ও পাঞ্জাব পুলিশ তদন্ত শুরু করেছে।