বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জামিননামা দাখিল, আজই মুক্তি পাচ্ছেন ফখরুল-আব্বাস!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিননামা দাখিল করেছেন তাদের আইনজীবী। আজ সোমবার ঢাকার সিএমএম আদালতের জুড়িসিয়াল মুন্সিখানায় তাদের হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ দাখিল করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা উচ্চ আদালতের জামিন বহাল রাখার বিষয়ে আদেশের অনুলিপি পেয়েছি। তাদের পক্ষে আদালতে জামিননামা দাখিল করেছি। আশা করছি আজই তারা কারামুক্ত হবেন।

এর আগে গত ৩ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। গত রবিবার তাদের ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com